“দি ক্রাইম” পত্রিকার অনলাইন ভার্সনে গত ১৪ ফেব্রুয়ারি তারিখে জেলা-উপজেলা পাতায় “ভাইয়ের সাথে প্রতারণা করে বিপুল অর্থ বিত্তের মালিক আপন ভাই” শিরোনামে মিথ্যা সংবাদের বিরুদ্ধে আমার দৃষ্ঠি গোচর হয়।
আমি রেনু বালা দাস, স্বামী- মৃত সাধন চন্দ্র দাশ, গ্রাম: চিরিংঙ্গা হিন্দু পাড়া, চকরিয়া পৌরসভা, চকরিয়া কক্সবাজার। গত ১৪ ফেব্রুয়ারি তারিখে “দি ক্রাইম” এ আমার ৩য় সন্তান কালু দাশের বিরুদ্ধে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। বর্তমানে আমার সকল সন্তান সমপরিমান জায়গা ভোগ দখল করিতেছে। যা আইন গত ভাবে বৈধ।
গত ৬/৫/২০২৩ ইং চকরিয়া বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্টেট কোর্টে ৯৯৫নং যে মামলা করা হয়, কোর্টের নির্দেশে সিআইডি কর্তৃক তদন্ত পরবর্তী আমার ৩য় সন্তান কালু দাশের পক্ষে প্রতিবেদন দেন। বিধায় প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।
Post Views: 271




