নিজস্ব প্রতিনিধি: লোহাগাড়া থানা পুলিশের হেফাজত থেকে পালানো আসামী গ্রেফতার করেছে পুলিশ। গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে বাঁশখালী উপজেলার বাহারছড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান। পুলিশ জানায় এ আসামীর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে।

গ্রেফতার আসামী ৩৩ বছরের সাইফুল ইসলাম লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজানের বলি পাড়ার নজির আহমদের পুত্র এবং তিনি স্থানীয় পদবীবিহীন যুবলীগ নেতা।

গত ৯ সেপ্টেম্বর ভোর রাতে আসামী সাইফুল ইসলামকে উপজেলার কলাউজান বাংলা বাজার বাহাদুর পাড়ার একটি বাড়ি থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে একইদিন সকালে পুলিশ হেফাজত থেকে কৌশলে পালায় ।