মিজবাউল হক, চকরিয়া : চকরিয়ায় বাস চাপায় মো. রফিক (৪০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং লাল ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. রফিক উপজেলার হারবাং শালবাগান এলাকার নুরুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিক প্রবাস থেকে গত এক সপ্তাহ আগে দেশে ফেরেন। বৃহস্পতিবার বিকালে বাড়ি নির্মানের জন্য কংকর কিনতে যাচ্ছিলেন তিনি। এসময় লাল বিজ্র এলাকায় কক্সবাজারগামী যাত্রীবাহী বাস পেছন দিক থেকে মোটরসাইকেল চালক রফিককে চাপা দিলে ঘটনাস্থলে মারা যায়।

চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ মো. নাজমুল ইসলাম দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস গাড়ি জব্দ করা হয়। নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।