আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় সমসাময়িক বিভিন্ন দাবি এবং অন্যায়ভাবে মসজিদ-মাদরাসা দখলের প্রতিবাদ ও দেশের সমৃদ্ধি কামনায় সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালী স্বতস্ফুর্তভাবে পালনের দাবীতেম আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লিয়াজোঁ কমিটির সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় কমিটির সদস্য সচিব মাওলানা মুসলিম উদ্দিন এর সঞ্চালনায় আহ্বায়ক মাওলানা কাজী শাকের আহমদ চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী ছাত্রদের বিপ্লবকে নস্যাৎ করতে উগ্রপন্থী গোষ্ঠী দেশের বিভিন্ন জায়গায় জাতির শ্রেষ্ঠ সন্তান পীর-আওলিয়ার মাজারে নগ্নভাবে হামলা-ভাংচুর চালাচ্ছে। দেশে সাম্প্রদায়িক দাংগা লাগানোর আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এ উগ্রবাদী হামলা করা হচ্ছে কিনা তা তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

মত বিনিময় সভায় ছাত্র আন্দোলনে শহীদদের হত্যাকাণ্ডে দায়িদের বিচার, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন, বন্যাদুর্গত পরিবারগুলোকে পুনর্বাসনসহ মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান, মাজার-মসজিদ-মাদ্রাসায় হামলাকারীদের বিচার, শিক্ষা ব্যবস্থা সংশোধনসহ ৫টি দাবি উত্থাপন করেন। আগামী ২০ সেপ্টেম্বর সম্প্রীতি সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।

এসময় আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত-লিয়াজোঁ কমিটি’র কেন্দ্রীয় পরিষদের সমন্বয়ক স.ম. হামেদ হোছাইন, অধ্যাপক সৈয়দ মাহমুদুল হক নঈমী, মাষ্টার আবুল হোসেন, স.ম. নজরুল ইসলাম, স.ম. শওকত আজীজ, ডি.আই.এম. জাহাঙ্গীর আলম, হাফেজ আব্দুর রহিম, নাজিম উদ্দীন, মাওলানা মফিজুর রহমান, মফিজ উল্লাহ,মৌলানা মোহাম্মদ ইদ্রিস আনোয়ারী, সিরাজুল মুনির, নুরুল আবচার কফিল, ফিরোজ, জাকের সওদাগরসহ আনোয়ারায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।