বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। এসময় অপর ভাই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। তাকে উদ্ধার করে প্রথমে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই এলাকার জমির উদ্দিনের কন্যা মিফতাহুল জান্নাত (১০) ও নবী হোসেনের কন্যা সানজিদা হোসেন ইমু (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন। একইভাবে নবী হোসেনের ছেলে আহাদুজ্জামান (৬) পুকুরে ডুবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের উদ্ধৃতি দিয়ে স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো তিন ভাইবোন মিলে পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে নবী হোসেনের মেয়ে সানজিদা হোসেন ও তার ছোট ভাই আসাদুজ্জামান পুকুরের পানিতে ডুবে যেতে দেখে তাদের বাচাঁতে চাচাতো বোন মিফতাহুল জান্নাত পুকুরে নেমে পড়ে। এসময় তাদের ডুবে যেতে দেখে শোর চিৎকারে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে গিয়ে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর শিশু আসাদুজ্জামানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. রিয়াসাদ আজিম সিদ্দিকী জানান, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া অপর শিশু গুরুতর অসুস্থ হয়ে পড়লে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।




