আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় শিক্ষার্থীদের আন্দোলনের প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদত্যাগ করেছেন বলে অভিযোগ রয়েছে। আনোয়ারা উপজেলার হাজীগাঁও শোলকাটা এস জে নিজাম উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। সংঘটিত ঘটনায় পরস্পর বিরোধী বক্তব্য থাকায় জনমনে কৌতূহলে জন্ম দিচ্ছে। হঠাৎ করে বিএনপি’র সাবেক এমপি সরওয়ার জামাল নিজামের প্রতিষ্ঠিত স্কুলে এই ঘটনা ঘটায় বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে বিষয়টি ভিন্নভাবে দেখা হচ্ছে।
জানা যায়, আনোয়ারা উপজেলার হাজীগাঁও শোলকাটা এফ জে নিজাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউপ ও অফিস সহকারী ফজলুল কবির এর বিরুদ্ধে নানা অভিযোগে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করা হয়। গত বুধবার শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশে তদন্ত যান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন। সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত তদন্ত কার্যক্রম চলে। তদন্তের এক পর্যায়ে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠে। শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও অফিস সহকারী কর্তৃক বিদ্যালয়ে অনিয়মের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। তদন্ত কর্মকর্তা সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়ে।খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী একটি দল সেখানে পৌঁছে। এই সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান শিক্ষক ও অফিস সহকারীর পদত্যাগ দাবি করলে রাত আটটার দিকে প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদত্যাগ করেন। পরে পরিস্থিতি শান্ত হয়। পদত্যাগের ঘটনা নিয়ে আনোয়ারা সর্ব মহলে নানা কথাবার্তা উঠছে।
শিক্ষার্থীর পক্ষে জনৈক প্রতিনিধি জানায়, আর্থিক সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা বিদ্যালয়ে গেলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়।।হিসাব নিকাশে যথেষ্ট গরমিল পাওয়া গেছে। ঘটনা প্রমাণিত হলেই প্রধান শিক্ষক অফিস ও সহকারী পদত্যাগ করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা ও তদন্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন জানায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের ব্যানারে অনিয়মের অভিযোগ করা হয়। তদন্তের শেষে একপর্যায়ে সকলকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করলে রাতে প্রধান শিক্ষক ও অফিস সহকারী পদত্যাগ করেছেন।
পদত্যাগকৃত প্রধান শিক্ষক আব্দুর রউপ অনিয়মের কথা অস্বীকার করে বলেন, তার অনিচ্ছার বিরুদ্ধে পদত্যাগ করা হয়।
সাবেক এমপি সরওয়ার জামালা নিজাম বলেন বিদ্যালয়টি ট্রাস্টের অধীনে পরিচালিত। কোনো অভিযোগ থাকলে জানালে ব্যবস্থা নেওয়া হতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এ ধরনের কর্মকান্ড সামাজিকভাবে বিশৃঙ্খলার জন্ম দেবে।




