আনোয়ারা প্রতিনিধি : দুঃসময় ও রাজপথের সৈনিক পরীক্ষিত নেতা জিয়ার আদর্শের একনিষ্ঠ কর্মী আনোয়ারা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য এডভোকেট এম লোকমান শাহ চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাধারণ সম্পাদকের পদের দৌড়ে রয়েছেন। তিনি ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদের জন্য আগ্রহ প্রকাশ করছেন। তিনি সাধারণ সম্পাদকের পদের জন্য লবিং চালাচ্ছেন। বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন।
সম্প্রতি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক কমিটি যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে। লবিংয়ে পিছিয়ে নেই চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট এম.লোকমান শাহ্। দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে চান তিনি।
এম.লোকমান শাহ বলেন দক্ষিণ জেলা বিএনপির যোগ্য নেতৃত্ব এখন সময়ের দাবি।তিনি নিজেকে সৎ, যোগ্য ও দায়িত্বশীল দাবি করে বলেন ছাত্রজীবন থেকে সততার সঙ্গে রাজনীতি করে যোগ্যতার পরিচয় দিয়েছি। টেন্ডারবাজি, চাঁদাবাজি,মাদক এবং ক্যাসিনোর সঙ্গে কখনও নিজেকে জড়াইনি।
তিনি বলেন,তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের আমলে রাজনৈতিক দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে কারাভোগ করতে হয় বিএনপি’র অনেক নেতা কর্মীকে। সে সময়ে দু’বার কারাগারে বন্দী ছিলাম। দেশের বর্তমান বিএনপি’র রাজনৈতিক ভিন্ন প্রেক্ষাপটে। দলের হাইকমান্ডের নেতৃবৃন্দ ক্লুিন ইমেজের রাজনৈতিক ব্যক্তিত্ব খুঁজছেন;আমি মনে করি প্রতিটি ক্ষেত্রেই দলের দুঃসময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। এখনও দলকে সু-সংগঠিত করতে ও একজন আইনজীবী হিসেবে দলের নেতাকর্মীদের পাশে থেকে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি। কারাভোগ করেছি। সে হিসেবে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে ইচ্ছুক।
তিনি বলেন, নন্দিত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক জেলা বিএনপিকে ঢেলে সাজাতে চাই।দক্ষিণ চট্টগ্রামকে বিএনপি’র দুর্গা হিসেবে গড়তে প্রাণপণ চেষ্টা চালানো হবে। এম লোকমান শাহ;আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৩ সালের ১৮ মার্চ চট্টগ্রামের দলের কর্মসূচি চলাকালীন পুলিশ বাহিনী কর্তৃক গ্রেফতার হন। তিনি ২০২৩ সালের ২৭ অক্টোবর ঢাকায় মহাসমাবেশে যাবার পথে গ্রেফতার হয়েছিলেন। দীর্ঘ ৩৮ দিন কারাবন্দী থাকার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি পান।




