চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় আগুনে পুড়ে গেছে দুই বাড়ি।আজ শুক্রবার (০৬ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড ৩নম্বর ব্লক নাপিতখালী পাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম কাদের মনু জানান, স্থানীয় আমির হোছাইন এর দুই পুত্র সেলিম উদ্দিন ও সাইফুল ইসলাম এর বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৭-৮ লক্ষ হবে বলেও জানান তিনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে পরিবারের লোকজন জানান।
Post Views: 205




