চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ার রামপুর মৌজার চিলখালী এলাকায় ৩০ একর মৎস্য প্রকল্প দখল ও লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। মাত্র ১০ দিনের মধ্যে দু’দফা মৎস্য প্রকল্পটি দখলের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) দিবাগত রাত ১ টা থেকে আজ শুক্রবার (২৩ আগস্ট) ভোর ৫টা পর্যন্ত তান্ডব চালিয়ে দখল করে সশস্ত্র সন্ত্রাসীরা। এর আগে গত ১২ আগস্ট রাতে প্রথম দফায় দখল ও মাছসহ প্রায় দু’লাখ টাকার মালামাল লুট করে সশস্ত্র বাহিনী।

উপজেলার পশ্চিম বড় ভেওলার দরবেশ কাটার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জোসেফ বাদী হয়ে চকরিয়া বিমান বন্দরস্থ সেনাবাহিনীর ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।

তিনি দাবী করেন, গত ১২ আগস্ট রাতে বিএনপি নেতা আব্দুচ্ছালামের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জয়েন্ট স্টক কোম্পানির মালিকানাধীন ৩০ একর মৎস্য প্রকল্প দখল ও লুটপাট করে। ওই ঘটনায় সেনাবাহিনীর কাছে অভিযোগ করলে তিনদিন পর দখলদাররা সরে পড়ে।

এরপর বৃহস্পতিবার রাত ১ টা থেকে শুক্রবার ভোর ৫ টা পর্যন্ত তান্ডব চালিয়ে মৎস্য প্রকল্পটি সশস্ত্র বাহিনী নিয়ে জবর দখল করে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও যুবদলের কর্মী আকিদুল হকের নেতৃত্বে।

আজ শুক্রবার রাত ৮ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত দখলকারীরা মৎস্য প্রকল্পে অবস্থান করছিল বলে পৃথক দু’দফায় অভিযোগ করা শাখাওয়াত হোসেন জোসেফ দাবী করেছেন।

মৎস্য প্রকল্প দখলের ব্যাপারে বিএনপি নেতা সাইফুল ইসলাম জানান, কক্সবাজার জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান জামিল ইব্রাহিমের সবুজ সংকেত পেয়ে মৎস্য প্রকল্পটি দখল করেছি। প্রকল্পটি তাদেরও দাবী করেন।

জেলা ও উপজেলা বিএনপির নেতা ও সাবেক চেয়ারম্যান জামিল ইব্রাহিম বলেন, মৎস্য প্রকল্পটি জয়েন্ট স্টক কোম্পানির অর্থাৎ জোসেফদের। সেখানে সাইফুলদের মালিকানা নেই। দাবী অবান্তর। যারা আমার নাম ব্যবহার করেছে বা মৎস্য প্রকল্প দখল করেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত।

এদিকে বাদী জোসেফ আরও দাবী করেন, আওয়ামীলীগ আমলে সাবেক এমপি জাফর আলমের ছত্রছায়ায় থাকা সশস্ত্র বাহিনী এই মৎস্য প্রকল্পটি জবর দখল করে ভোগদখলপূর্বক আমাদের ক্ষতি ও হয়রানি করে। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর বিএনপির কথিত লোকজন জবর দখলে নেমেছে।