আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ হঠাৎ অনিবার্য ও স্বাস্থ্যগত কারণে দেখিয়ে ছুটিতে গেছেন। তবে তিনি আদৌ স্বপদে ফিরবে কিনা সন্দেহ সংশয় রয়েছে। এদিকে কয়েকজন ব্যক্তির ফেসবুক তথা সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যক্ষের পদত্যাগ ভাইরাল হলে এলাকায় জনসাধারণের মধ্যে কৌতুহলের জন্ম দিয়েছে।অধ্যক্ষের বিষয়টি আনোয়ারার সর্বত্রই আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে।

জানা যায়, গত বছরের ২২ অক্টোবর আনোয়ারা সরকারি কলেজে প্রফেসর মো: আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। নতুন অধ্যক্ষ পেয়ে শিক্ষক কর্মচারীবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা আনন্দিত হলেও তা বেশি দিন স্থায়ী হয়নি। অধ্যক্ষের কর্মকাণ্ডে শিক্ষক কর্মচারীবৃন্দ ও ছাত্রছাত্রীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠে। তাছাড়া অধ্যক্ষের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

এদিকে নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ, শিক্ষক কর্মচারীবৃন্দ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিলে অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন হঠাৎ ছুটিতে গেছেন বলে অভিযোগ রয়েছে। হঠাৎ অধ্যক্ষ ছুটিতে যাবার বিষয়টি কারো বোধগম্য হচ্ছে না।অধ্যক্ষ প্রফেসর মো:আব্দুল্লাহ আল মামুন চলতি বছরের গত ২১ আগস্ট মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে ছুটির আবেদন করেন। আবেদনের স্মারক নাম্বার ৪৭৪/২৪। তিনি আবেদনে ২২ আগস্ট থেকে ছুটির আবেদন করছি বলে উল্লেখ করেন। তবে কয়দিন ছুটিতে থাকবেন ছুটির নির্ধারিত তারিখ আবেদনে বলা হয়নি। এছাড়া আবেদনে তার পরিবর্তে কলেজের উপাধ্যক্ষ মো : রিদওয়ানুল হক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেছেন। আনোয়ারা সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় জন প্রতিনিধি রয়েছে ।

নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক প্রতিনিধি বলেন, টেকনিক্যাল কারণে অধ্যক্ষের পদত্যাগের বিষয়টি দেখানো হয়নি। অধ্যক্ষের আর কয়েক মাস চাকরি আছে। তিনি আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষের পদে আর ফিরবেন না ।তিনি ছুটিতে গেছেন। তিনি এই সময় অন্য কোন কলেজে যোগদান করতে পারেন বা নাও করতে পারেন।

প্রতিবেদকে এক প্রশ্নের জবাবে ওই প্রতিনিধি বলেন,অধ্যক্ষের কর্মকান্ডে কয়েকটি অনিয়ম পাওয়া গেছে। বিষয়টি আমরা আরো খতিয়ে দেখছি। তিনি আমাদের থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে।

এদিকে মুঠোফোন বারবার চেষ্টা করো অধ্যক্ষের বক্তব্য পাওয়া যায়নি। প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন স্বাস্থ্যগত কারণে চির দিনের জন্য আনোয়ারা সরকারি কলেজ থেকে চলে এসেছি।তিনি আনোয়ারাবাসী ও ছাত্র-ছাত্রীদের প্রতি কৃতজ্ঞতা জানান ।

অনুসন্ধানে জানা গেছে, প্রতি ছাত্র থেকে প্রশংসাপত্র ও মার্কসিট বাবদ ৬শ’ টাকা করে নেওয়া হয়। ওই টাকা কলেজের একাউন্টে জমা হয়নি। অধ্যক্ষের ব্যক্তিগত একাউন্টে জমা করা হতো বলে অভিযোগ রয়েছে। কলেজে অধ্যক্ষের আলাদা বাসা থাকার পরও অফিস রুমে নতুন করে থাকার ব্যবস্থা করা হয়। যা বিধি সম্মত নয়। কলেজের ১৮ জন শিক্ষক /কর্মচারী সরকারিকরণের প্রথম বেতন উত্তোলনের সময় নিয়ম বহির্ভূতভাবে টাকা দিতে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । বিভিন্ন খাতে নেয়া প্রকল্পগুলো খতিয়ে দেখা হচ্ছে।