লিটন কুতুবী, কুতুবদিয়া: নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে চাক্তাই হতে কুতুবদিয়া দ্বীপে আসার পথে বাঁশখালী উপকূলের অদূরে বঙ্গোপসাগরে এমএল মিজান নামের মালবাহি ট্রলার ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। ট্রলারে ৮ জন নাবিক ছিল।

এ রিপোর্ট লিখা পর্যন্ত অন্য ট্রলারের সাহায্যে ৭জন উদ্ধার হলেও ট্রলারের ক্যাশিয়ার মোহাম্মদ ইব্রাহিম (৪০) নিখোঁজ রয়েছে। তবে উদ্ধার অভিযানে মালিক কর্তৃপক্ষ আর বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনাস্থলে আছেন বলে ট্রলার মালিক আলহাজ আজিজুল হক আজু সাওদাগর নিশ্চিত করেন।

ট্রলার মালিক সূত্রে জানা গেছে, আজ সোমবার (১৯ আগস্ট) রাত ২টায় ট্রলারটি নিত্যপ্রয়োজনীয় মালামাল বোঝাই নিয়ে চাক্তাই হ’তে ৮নাবিক নিয়ে কুতুবদিয়া দ্বীপের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এমএল মিজান ট্রলারটি ডুবে যায়।