নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া, আমিরাবাদ, পদুয়া ও কলাউজান ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন সেবার জন্য ৪ কর্মকর্তা নিয়োগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের প্রেক্ষিতে লোহাগাড়া ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান গত ১৮ আগস্ট রবিবার অফিস আদেশ জারি করেন।

নিয়োগপ্রাপ্ত অফিসারদের মধ্যে রয়েছেন বড়হাতিয়া ইউনিয়নে উপজেলা সমাজসেবা অফিসার (অ. দা.) রিদুয়ানুল করিম, আমিরাবাদ ইউনিয়নে উপজেলা শিক্ষা অফিসার (অ. দা.) মুহাম্মদ আবু জাফর, পদুয়া ইউনিয়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাছান ও কলাউজান ইউনিয়নে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।

উল্লেখ্য যে, উপজেলায় সম্প্রতি উদ্ভুত বিশেষ পরিস্থিতির কারণে উক্ত ৪ ইউপি চেয়ারম্যান তাদের কর্মস্থলে অনুমোদন ব্যতীত অনুপস্থিত রয়েছেন। ফলে উক্ত ৪ ইউনিয়নের জনগণের জন্ম ও মৃত্যুনিবন্ধন সংক্রান্তে সেবা বিঘ্নিত হচ্ছে। ক্ষুন্ন হচ্ছে জনস্বার্থ। এমতাবস্থায় জনগণের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্তে সেবা প্রাপ্তি নিশ্চিত করতে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক এ আদেশ দেয়া হয়।