চকরিয়া অফিস: চকরিয়ায় সিএনজি চালককে মারধর করে তিন লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ৯ আগস্ট উপজেলার বরইতলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড রাস্তা মাথায় এ ঘটনা ঘটে।
আহত ও ছিনতাইকারীর শিকার নুরুল আলম জানান, গত ৯ আগস্ট সকালে তার ব্যবহৃত সিএনজি গাড়ি পেকুয়ায় সাড়ে ৩ লাখ টাকায় বিক্রি করে নতুন আরেকটি সিএনজি গাড়ি ক্রয় করার জন্য টাকা গুলো নিয়ে বাড়ি যাচ্ছিলেন। ওইসময় বরইতলী রাস্তা মাথায় পৌছলে আগ থেকে উৎপেতে থাকা স্থানীয় শহিদুল ইসলামের পুত্র সেলিম সেলিম, সোহেল ও সাকিবুল ইসলাম প্রকাশ চাকু সাকিব নেতৃত্বে ৭-৮ জনের একটি ছিনতাইকারী তার পথ গতিরোধ করে।
ছিনতাইকারীরা তার কাছে থাকা সিএনজি গাড়ি বিক্রির সাড়ে তিন লাখ ও তার ব্যবহৃত স্মার্ট মোবাইল ফোন যার মূল্য ২৫ হাজার ও আরেকটি বাটেন মোবাইল যার মূল্য ২ হাজার টাকা সর্বমোট তিন লাখ ৭৭ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসময় তারা তাকে মারধর করে গুরুতর আহত করে।
তিনি আরো জানান, তার চিৎকার শোনে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীকারীদের হাত থেকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।
এব্যাপারে তিনি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করে।আহত ও ছিনতাইকারীর শিকার নুরুল আলম বরইতলী ইউনিয়নের ৩নং ওয়াের্ডের মাজেরপাড়া এলাকার আফজাল আলীর পুত্র।
বর্তমানে তিনি ছিনতাইকারীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতাই ভোগছেন।




