মিজবাউল হক, চকরিয়া : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নামে চকরিয়া পৌরশহরে যানবাহন চলাচলে বাধা, সড়কে অবরোধ, নাশকতা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ছাত্রদল ও শিবিরের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গত চারদিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। সর্বশেষ বুধবার সকাল দশটায় চিরিঙ্গা এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক তোফায়েলকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২২ জুলাই রাতে চকরিয়া থানার এসআই মো. সোহরাব সাকিব বাদী হয়ে অজ্ঞাতনামা ২’শ ৫০ জনকে আসামী দেখিয়ে এ মামলাটি দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, কোটা বিরোধী আন্দোলনের চকরিয়ার সমন্বয়ক শিবির নেতা আবু তোফায়েল (২৫), চকরিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হাবিব উল্লাহ মিছবা (২৭), শিবিরকর্মী বোরহান (২৫), শিবিরকর্মী সাদ্দাম হোসেন (২৬), হারবাং যুবদলের সভাপতি হাসান ও শিবিরকর্মী তৌহিদুল ইসলাম।

পুলিশ জানান, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সারাদেশে শাটডাউন কর্মসূচী পালনে ছাত্রদের আড়ালে পাঁচ শতাধিক ছাত্রদল ও শিবিরের নেতাকর্মী কক্সবাজার- চট্টগ্রাম মহাসড়কে চকরিয়ার পৌরশহরে যান চলাচলে বাধা সৃষ্টি করে। তারা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে। একপর্যায়ে দূর্বৃত্তরা সড়কে ইট ও পাথর ফেলে অবরোধ করে। এসময় সরকার বিরোধী নানা শ্লোগান দিতে থাকে।

ওইসময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী ছাত্রদের নিবারণের চেষ্ঠা করে। কিন্তু ছাত্ররা পুলিশের বিরুদ্ধে নানা শ্লোগান দিয়ে তেড়ে আসেন। তারা উত্তেজিত করার চেষ্ঠা করে। এরপরও পুলিশ ধৈর্য্যরে পরিচয় দিয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী বলেন, কোটা সংস্কার আন্দোলনে নামে কিছু সংখ্যক ছাত্র সড়ক অবরোধ করে। তারা লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল ও ভাঙচুরের চেষ্ঠা করে। পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে যান চলাচল স্বাভাবিক করা হয়। এঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২’শ ৫০ জনকে আসামী করা হয়েছে।