বোয়ালখালী সংবাদদাতা: বোয়ালখালীতে দ্বিতল ভবনের ছাদ থেকে পড়ে ৪৭ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে।আজ সোমবার (১৫ এপ্রিল) সকাল ৮টার দিকে পৌরসদরের ১ নম্বর ওয়ার্ডস্থ কধুরখীল কৈবর্ত্যপাড়ার মনজুরা ভবনের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত নারীর নাম রহিমা বেগম। সে রাজশাহী জেলার বাঘা উপজেলার আমির হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে বোয়ালখালীতে ভাড়া বাসা নিয়ে থাকতেন।

পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক মনিরা আকতার জানান, বোয়ালখালীতে ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত এক নারীকে সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করায় স্বজনরা। সকাল সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন।