আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় মুদির দোকান, সেলুন ও মৎস্যজীবীদের জালের গোডাউনসহ অর্ধশতাধিক দোকান ও বাসা ঘরে ভয়াভহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার(১৫ এপ্রিল) দুপুর দেড় টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের উপকূলীয় গহিরা উঠান মাঝির ঘাট এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বিকেল চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও মাছ ধরার জালের গোডাউনসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেছে।

আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন- স্থানীয় সিরাজুল ইসলাম, আবদুর রহমান, দেলোয়ার, মো. ফরিদ, আরিফ, মো. লোকমান, জসিম উদ্দিন, আলিম, খালেক, শহিদ, নবী হোসেন, আবু ছৈয়দ, মো ছৈয়দ তেল ছৈয়দ), মো. সোহেল, সবুর, মো. নাসির, মো. নুরু, মো. এনাম,আবু ছৈয়দ, মো ইকবাল, আবদুল মালেকসহ আরো অনেকে রয়েছে।

ক্ষতিগ্রস্থ সিরাজুল ইসলাম জানান, আগুন কি ভাবে লাগল জানি না, সব পুড়ে এখন আমি নিঃস্ব। মাছ ধরার মৌসুম বন্ধ থাকায় আমার ৫ লক্ষাধিক টাকার জাল গোডাউনে ছিল।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আমিন শরীফ বলেন, এমনিতে চলতি বছর মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্থ তার উপর আগুনে তাদের সব সহায় সম্বল পুড়ে নিঃস্ব করে দিল। আগুনে অন্তত চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা সম্ভব হয়নি। আগুনে অন্তত ৪০ থেকে ৪৫ টি জালের গোডাউন ও দোকান পুড়ছে বলে ধারণা করা হচ্ছে।