নিজস্ব প্রতিবেদক: লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় গ্রামে সাতগড় মৌলভীবাজার এলাকায় ঈদুল
ফিতরের নামাযের সময় নির্ধারণকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ সহ ৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গত ১০ এপ্রিল বুধবার রাত ৯ টার দিকে শাহ্ আতাউল্লাহ্ মসজিদে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মাওলানা আবুল বশর (৫০), আবুল হাশেম (৭০), মোহাম্মদ ইফহাদুল ইসলাম বাবু (১৮), আখতার আহমদ (৬৫), আব্দুল লতিফ হোসাইনী (৪৪), মোহাম্মদ আবুল মজিদ হোসাইনী (৩৫), এডভোকেট আবদুল ওয়াহেদ হোসাইনী (৪০)। পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে মাওলানা শহীদুল হক হোসাইনী, আবদুল ওয়াহেদ হোসাইনী ও মোমেন।
জানা গেছে, মসজিদের কমিটি নিয়ে বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। গত ১১ এপ্রিল বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাযের সময় নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসী জানান।




