বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রুমায় সাড়াশি অভিযানে সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭)কে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আজ বুধবার (১০ এপ্রিল) রাতে রুমার বেথেলপাড়া থেকে তাকে গ্রেফতার করেন যৌথ বাহিনীর সদস্যরা।

গ্রেফতারকৃত লাল লিয়ান সিয়াম বম (৫৭) সদর ইউনিয়নের বেথেল পাড়া গ্রামে মৃত থন আলহ বমের ছেলে।

সকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানো নির্দেশ দেন বিচারক মো. নাজমুল হোছাইন।

এদিকে গতকাল বান্দরবানের রুমা ও থানচিতে দু’টি ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের গ্রেফতার হওয়া ৫৪ জন সদস্যকে কারাগারে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এই নিয়ে কেএনএফের সদস্যদের গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৫৫ জনের।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, যৌথবাহিনী সাড়াশি অভিযান চালিয়ে গতকাল রাতে কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম (৫৭) কে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে আদালতে সোপর্দ করা হলে কারাগারে প্রেরণ করেন আদালত।

তিনি আরও বলেন, পাহাড়ের সন্ত্রাসের নির্মূল করতে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।