আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় অসহায় ও গরিবদের মাঝে ৫ হাজার পিচ ঈদ উপহার বিতরণ করা হয়েছে।আজ বুধবার (১০ এপ্রিল) আনোয়ারা শিলাইগড়া গ্রামে বিকেলে ইউসিবিএল এর চেয়ারম্যান( ইসি) আনিসুজ্জামান চৌধুরী রনির পিএস ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদের বাড়িতে ঈদ উপহার বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের নেতা বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন, মানুষ মানুষের জন্য, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে অসহায় ও গরিবদের মাঝে প্রতি বছরের ন্যায় এ বছরও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান( ইসি) ও আনিসুজ্জামান চৌধুরী রনি ও পরিচালক আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
আওয়ামী লীগ নেতা মুরাদ বলেন, প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর পরিবার অসহায় ও গরিবদের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। আনোয়ারার মাটি ও মানুষের সাথে বাবু পরিবারের সম্পৃক্ততা রয়েছে। মানুষের সুখে দুখে সব সময় বাবু পরিবার কাজ করছেন।




