নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত বাংলা একাডেমি পুরস্কার ২০২১ এর কথাসাহিত্য বিভাগে মনোনীত কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করে বিশ্বজিৎ চৌধুরী বলেছেন, শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চা শুরু। পরবর্তীতে এটি তাঁর নেশায় পরিণত হয়। এমনকি শৈশব কৈশোর যৌবনকাল লেখালেখিতেই পার হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আজ বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা অভিমত ব্যক্ত করেন। প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সভাপতি আলহাজ্ব আলী আব্বাসের সভাপতিত্বে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
১৯৮২ সালে মাত্র ২২ বছর বয়সে তাঁর লেখা বই পুরস্কারের জন্য মনোনীত হয়েও শেষপর্যন্ত না হওয়ায় আক্ষেপ করে কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর বলেন, রাজধানীর বাইরে থেকে সাহিত্যচর্চা করা সত্যিই কঠিন কাজ। যদিও কোনো লেখক পুরস্কারের আশায় লেখালেখি করেন না, এরপরও পুরস্কার প্রাপ্তির আনন্দটাই আলাদা। পুরস্কার হচ্ছে প্রতিটি লেখকের বাড়তি প্রাপ্তি। এই প্রাপ্তিতে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আগামীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করতে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব আলী আব্বাস বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাংস্কৃতিক সম্পাদক কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী দুই বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। তিনি তাঁর লেখনীর গুণে মফস্বল জেলা থেকে পুরস্কার ছিনিয়ে এনেছেন। চট্টগ্রামের অনেক সাংবাদিক রয়েছেন যাঁরা সাংবাদিকতার পাশাপাশি বাংলাসাহিত্যে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে চলেছেন।
এ সময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, বিএফইউজে’র সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, প্রেস ক্লাবের সহ সভাপতি স ম ইব্রাহীম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সাবেক চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, স্থায়ী সদস্য জাহিদুল করিম কচি,ওমর কায়সার, মুহাম্মদ শামসুল হক, প্রদীপ নন্দী, আফজল রহিম সিদ্দিকী, তাপস বড়ুয়া রুমু, শিশির বড়ুয়া, সুভাষ কারণ, মোহাম্মদ ফারুক, আলমগীর সবুজ, আবুল হাসনাত, বিপুল বড়ুয়া, তপন দাশ বর্মন, ফারুক তাহের, আবুল কালাম বেলাল, আরিফ রায়হান, অমিত বড়ুয়া, কামরুল হাসান বাদল, মান্নান মেহেদী, মিয়া মোহাম্মদ আরিফ, মাসুদুল হক, মোহাম্মদ ফরিদ উদ্দিন, কুতুব উদ্দিনসহ বিপুল সংখ্যক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্টান সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম।
Post Views: 616



