পণ্য বিকি-কিনির উদ্যোক্তাদের অনলাইন প্ল্যাটফর্ম ‘অনিন্দ্য প্রয়াস’র উদ্যোগে ‘অনিন্দ্য সেরা রন্ধনশিল্পী’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত সোমবার এই প্রতিযোগিতায় বিচারক ছিলেন কলকাতার প্রখ্যাত রন্ধনশিল্পী রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের সভাপতি মাস্টারশেফ প্রীতম সরকার। প্রতিযোগিতায় অংশ নেয়া ১৬ জন রাধুনী শিল্পীর মধ্যে ছয়জন সেরা রাধুনী শিল্পী নির্বাচিত হন। এরা হলেন নওশাদ ফৌজিয়া খানম, আফরোজা শাহীন, সৈয়দা শামীমা আক্তার, সাউদা ইয়াসমিন,শারমিন মোস্তফা, রাবেয়া অভি। বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান হয়। এছাড়া রয়েল বেঙ্গল মাস্টারশেফ অর্গানাইজেশনের বাংলাদেশ শাখার সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শেফ রুবিনা রায়হান রুবিকে সম্মাননা প্রদান করা হয়। গ্রুপের এডমিন জহিরুল হক তুহিন বলেন, এই গ্রুপের সদস্যরা যারা যারা রান্না নিয়ে কাজ করেন, তাদের দক্ষতার কথা শুধু ঘরের মানুষ আর পরিচিতমহলে নয়, পুরো চট্টগ্রামকে জানাতে এই উদ্যোগ। গ্রুপের মডারেটরদের মধ্যে উপস্থিত ছিলেন মীরাজুল হক, রোমানা কান্তা, সুলতানা রাজিয়া, রাশেদুল হাসান, আয়েশা আক্তার, রিনিক মুন, অদিতি সাহা, সৈয়দা শামীম আক্তার প্রমুখ।