লিটন কুতুবী, কুতুবদিয়া: নির্বাচনী প্রতিহিংসায় প্রতিপক্ষের ষড়যন্ত্রমুলক মামলায় আসামী হয়ে জেল হাজতে যাওয়ায় কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবলেরচর ৭নং ওয়ার্ডের নির্বাচিত মেম্বার সাহাব উদ্দিনের বহিস্কার আদেশ স্থগিত করেছেন মহামান্য সুপ্রীম কোর্ট হাই কোর্ট বিভাগ।
গত ২৬ নভেম্বর সাহাব উদ্দিন বাদি হয়ে তাকে বহিস্কার আদেশের বিরুদ্ধে সুপ্রীম কোর্ট হাই কোর্ট ডিভিশনে ১৪৬০৩/২৩ নং রিট পিটিশনের প্রক্ষিতে বিচারক মোস্তাফা জামান ইসলাম ও বিচারক মোহাম্মদ আতাবুল্লাহ যৌথ যৌথ ব্যাঞ্চ বহিস্কার আদেশের উপর ছয় মাসের স্থগিত আদেশ দিয়েছেন।
বিগত ২০২১ ইউপির নির্বাচনে আলী আকবর ডেইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ইউপির সদস্য পদে সাহাব উদ্দিন ও মোস্তাক আহমদ প্রকাশ মকসুদ প্রতিদ্বন্দ্বিতা করে সাহাব উদ্দিন ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোস্তাক আহমদ ৪৬১ ভোট পেয়ে পরাজিত হন। তখন থেকেই বিজয়ী প্রার্থী সাহাব উদ্দিনের সাথে পরাজিত মোস্তাক আহমদের বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।
এ মিথ্যা মামলায় জনপ্রতিনিধি শাহাব উদ্দিনকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করে জেল হাজতে প্রেরণ করে। জনপ্রতিনিধি চার্জশীটভূক্ত আসামী হওয়ায় তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বি মোস্তাক আহমদ ভাই আবদুল খালেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবরে বাদি হয়ে লিখিত অভিযোগ করলে গত ৭ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারি সচিব জেসমীন প্রধানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বহিস্কার আদেশ দেন।
জনপ্রতিনিধি সাহাব উদ্দিন তার প্রতিকার চেয়ে গত ২৬ নভেম্বর/২৩ সুপ্রীম কোর্ট হাই কোর্ট বিভাগে রীট পিটিশন করলে উক্ত পিটিশনের প্রেক্ষিতে বহিস্কার আদেশ ছয় মাসের স্থগিত করেন।
এ বিষয়ে ইউপির সদস্য সাহাব উদ্দিন হাই কোর্টের স্থগিত আদেশ গত ২৮ নভেম্বর জেলা প্রশাসক কক্সবাজারের মাধ্যমে সিনিয়র সহকারি সচিব স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রেরণ করেন।




