লিটন কুতুবী, কুতুবদিয়া: কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে নভেম্বর/২৩ মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার ভূমি জজ মিত্র চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আকতার বিউটি, কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কানন সরকার, বঙ্গবন্ধু পরিষদ কুতুবদিয়া শাখার সভাপতি শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ তাহের, বড়ঘোপ ইউপির চেয়ারম্যান আবুল কালাম, কৈয়ারবিল ইউপির চেয়ারম্যান আলহাজ আজমগীর মাতবর, আলী আকবর ডেইল ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার, উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার,লেমশীখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, দক্ষিণ ধুরুং ইউপির প্যানেল চেয়ারম্যান সাহেদা বেগম, বিআরডিবির চেয়ারম্যান এস.কে. লিটন কুতুবী, কুতুবদিয়া মড়েল হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলামসহ সরকারি,বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
সভায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড ও অনেক কার্যক্রম হাতে নিয়েছে। এর পরপরই ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।




