মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চট্টগ্রামের দোহাজারী পৌরসভার জামিরজুরী পাঠানিপুল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আলী (২১) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। গত রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে জামিরজুরী সাতছড়ি খালের পাশে অবস্থিত বৈদ্যুতিক খুটির পাশে এই ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকটি পৌরসভার ৬নং ওয়ার্ড জামিরজুরী চেয়ারম্যান পাড়ার বশর আলী মাতব্বরের বাড়ী মৃত আদু মিয়ার মেঝ ছেলে।

জামিরজুরী ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মহিউদ্দীন জানান, সকালে লাশের খবর পেয়ে দেখতে গেলে শক্ত অবস্থায় দেহটি পড়ে থাকতে দেখা যায়। লাশটির হাতে তার কাটার যন্ত্র ও খুঁটির পাশে কিছু ওয়াই-ফাই লাইনের তার দেখা যায়। পরে পুলিশকে খবর দেয়া হলে ময়না তদন্তের জন্য লাশটি থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে ওয়াইফাই লাইনের সার্ভার ডাউন থাকায় ধারণা করা হচ্ছে সে লাইন মেরামত বা তার চুরি করা অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়ে খুঁটির পাশে লাশটি পড়ে থাকে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।