খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলাস্থ চেঙ্গীস্কোয়ার থেকে শুল্ক ফাঁকি দেওয়া ১ হাজার ৯’শ কার্টুন ভারতীয় অরিস সিগারেট বহনকৃত ট্রাক ও অর্ধ কোটি টাকার মালামালসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার(২৩ নভেম্বর) সকাল ৮টায় খাগড়াছড়ি সদর থানাধীন চেঙ্গি স্কোয়ার সংলগ্ন পার্বতী কুলিং কর্ণার এন্ড কনফেকশনারি দোকানের সামনে রাস্তার উপর থেকে সন্দেহযুক্ত চট্ট-মেট্রো-শ ১১-৩২০০, ড্রাম ট্রাক সমেত বিদেশি সিগারেট জব্দ করা হয়।

তল্লাশি করে গাড়ি থেকে সর্বমোট ১হাজার ৯’শ কার্টুন ভারতীয় অরিস ব্রান্ডের সিগারেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ১ হাজার ৯’শ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী সিগারেটগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে এবং ১টি ট্রাক গাড়ী জব্দসহ চট্টগ্রাম জেলা’র সাতকানিয়া থানার আবুল কাশেম’র ছেলে ট্রাকচালক মো: জামাল(৩৮) ও একই জেলার মৃত নুর নবী এর ছেলে হেলপার মো: ইয়াসিনকে (৩১) আটক করা হয়।

উদ্ধারকৃত সিগারেটের বাজার মূল্য অনুমানিক ২৮ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ সুপার মুক্তা ধর দি ক্রাইমকে বলেন, সিগারেটগুলো তারা চট্টগ্রাম শহরে বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ উপায়ে নিয়ে যাচ্ছিল। মাদকমুক্ত খাগড়াছড়ি গড়ার জন্য আমাদের পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে মাদক প্রতিরোধের জন্য কাজ করে যাচ্ছে। এ জেলায় নিরাপদে মাদকমুক্তসহ এবং আমাদের তরুণ সমাজ যারা আছেন তারা যেন ভয়াবহ মাদকের ছোবলের মধ্যে না পড়ে তার জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি। এ ঘটনায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।