নিজস্ব প্রতিবেদক: নাশকতার প্রস্তুতির সময় দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের হাতে আটক হলেন শাহনেওয়াজ শরীফ সাকিব (২৩) নামে ইসলামী ছাত্রশিবিরের এক সাথী।আজ সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে আটক করা হয় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকা হতে।

নির্বাচনের তফসীল ঘোষনার প্রতিবাদে আহুত হরতালের সমর্থনে রাজঘাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নাশকতার প্রস্তুতির সময় আটক করা হয় তাকে।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম তাকে হাতেনাতে আটক করেছেন।

অফিসার ইনচার্জ আরো জানায়, কয়েকজন মিলে নাশকতার কাজে লিপ্ত হওয়ার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে চেষ্টা করে দূর্বৃত্ত্বরা। ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালায়।

ছাত্রশিবিরের এ নেতা লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোক্তার আহমদের পুত্র এবং অত্র ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি বলে জানা গেছে।