এম আনোয়ারুল হক, আনোয়ারা প্রতিনিধি: উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের চট্টগ্রাম ১৩ আসনের আওয়ামী লীগের দলীয় ফরম নিলেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।আজ সোমবার (২০ নভেম্বর) সকালে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম।
এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম সহ আনোয়ারা- কর্ণফুলী উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দলীয় মনোনয়ন ফরম নেয়ার পরে ঢাকা সচিবালয়ে নেতাকর্মীরা ভূমিমন্ত্রী কে নিয়েই আনন্দ উল্লাসে মেতে উঠেন।




