কক্সবাজার জেলা প্রতিনিধি: টেকনাফের হ্নীলা মৌলভীবাজার এলাকায় মাটির দেয়াল ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১৭ নভেম্বর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। নিহতরা হলেন- ওই এলাকার ফকির আহমদের স্ত্রী আনোয়ারা বেগম (৫০), ছেলে শাহিদুল মোস্তফা (২০), মেয়ে নিলুফা ইয়াছমিন (১৫) ও সাদিয়া (১১)।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, মৌলভীবাজার মরিচ্যা ঘোনা এলাকার আনোয়ারা বেগম তার সন্তানদের নিয়ে মাটির ঘরে থাকতেন। রাতে প্রচণ্ড বৃষ্টিতে ঘরের মাটির দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলে ৪ জনের মৃত্যু হয়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

টেকনাফ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছেন। এখনই কিছু বলতে পারছি না।