বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এদিকে নির্বাচন উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় বান্দরবান ক্লাবে শুরু হয়ে ভোট গ্রহণ কার্যক্রম চলে বিকেল ৩টা পর্যন্ত।
তুমুল প্রতিদ্ধন্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছে উজ্বল কান্তি দাশ, সাধারণ সম্পাদক নুরুল আলম, অর্থ সম্পাদক দিদারুল আলম।
দীর্ঘ ৯ বছর পর উৎসবমুখর পরিবেশে বান্দরবানে অনুষ্ঠিত হল বান্দরবান ব্যবসায়ী কল্যাণ পরিষদের নির্বাচন।
বহুল প্রতীক্ষিত এবারের নির্বাচনে কয়েকটি পদে বিনা প্রতিদ্ধন্বিতায় ইতিমধ্যে কয়েকজন প্রার্থী নির্বাচিত হয়ে গেলেও ৪টি পদে লড়াই করছে ১০জন প্রার্থী।
এবারের নির্বাচনে কমিটির ৭টি পদের মধ্যে বিনা প্রতিদ্ধন্ধিতায় ইতিপূর্বে সভাপতি পদে উজ্বল কান্তি দাশ, সিনিয়র সভাপতি পদে খোরশেদ আলম চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক পদে এটি এম নাজমুল হুদা নির্বাচিত হয়েছে।




