নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ফারাঙ্গা গ্রামে মন্ডুলারচর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে তুহিন (৪) নামে এক কন্যাশিশু আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আজ বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় ঘটেছে এ ঘটনা। এ শিশু তুহিন মন্ডুলার চরের আমির হোসেনের কন্যা। এ ব্যাপারে লোহাগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কন্যা শিশুর পিতা আমির হোসেন। অভিযোগ আনা হয়েছে স্থানীয় সুলতান ও তার পুত্র মোহাম্মদ কামালের বিরুদ্ধে।

অভিযোগে প্রকাশ, আমির হোসেন পরিবার ও অভিযুক্ত প্রতিপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে নানা কারণে বিরোধ চলে আসছে। ঘটনার দিন আহত কন্যাশিশু তুহিন প্রতিপক্ষের বসতবাড়ির উঠানে গিয়ে গাছের নিচে পড়ে থাকা সামান্য কয়েকটি ফল কুড়ায়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষরা উক্ত কন্যাশিশুকে ধাওয়া করে তুহিনদের বসতভিটার উঠানে নিয়ে যায় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ আনা হয়েছে।

এসময় কন্যাশিশুর মা মমতাজ বেগম প্রতিবাদ করলে সোলতানের হাতে থাকা একটি ধারালো ছুরি মমতাজ বেগমের দিকে ছুড়ে মারে। লক্ষ্যচ্যুত হয়ে ছুরিটি মায়ের পাশে থাকা কন্যাশিশুর মাথায় আঘাত করে। তাদের শোরচিৎকারে প্রতিপক্ষরা ঘটনাস্থল ত্যাগ করে এবং নানাভাবে হুমকি-ধমকি দেয়। আশেপাশের লোকজন কন্যাশিশুকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বাস্থ্যসেবার জন্য।