চন্দনাইশ প্রতিনিধি: চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চার তলা একাডেমিক ভবন, বিদ্যালয়ের সার্বক্ষণিক বিদ্যুতায়নে জেনারেটর সংযোগ, ডিজিটাল ক্লাসরুম এর শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে জাঁকজমকপূর্ণ পরিবেশে বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী কায়সারের সভাপতিত্বে উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার হলো শিক্ষাবান্ধব সরকার। শিক্ষা ক্ষেত্রে তিনিই ব্যাপক উন্নয়ন করছেন চন্দনাইশেও সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শিতা নেতৃত্বে কারনে বছরের প্রথম দিনে সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞান ল্যাবরেটরি এবং মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা হচ্ছে। তাই সন্তানদের পড়াশোনায় শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলে চলবেনা। অভিভাবকদেরও শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি বেশী বেশী যত্নশীল হতে হবে
তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ গড়তে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আরো উন্নয়নের করতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে আবারও চতুর্থবারে প্রধান মন্ত্রী বানাতে হবে জননেত্রী শেখ হাসিনাকে তাই ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট চাই।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুল আজিজ ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মান্নান আজাদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল ইসলাম, ওসি (তদন্ত) যুযুৎসু যশ চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, প্রধান শিক্ষক সমীর কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর আলম মেম্বার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ আলমগীর মেম্বার, আবদুল হাকিম মেম্বার, মোঃ রমজান আলী, মহিলা সদস্য রোকেয়া বেগম, শিক্ষক প্রতিনিধি ফরিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, অপনিতা চৌধুরী প্রমুখ।
এসময় জনপ্রতিনিধি, গণ্যমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




