চকরিয়া অফিস : কক্সবাজারে মাতারবাড়িতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, গভীর সমুদ্রবন্দর, রেললাইন, আইকন স্টেশন ও বাকখালী সেতুর উপর নবনির্মিত সেতুসহ ১৭টি উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চকরিয়ার একমাত্র উন্নয়ন প্রকল্প চকরিয়া পৌরসভার অর্থায়নে বীর মুক্তিযোদ্ধা শহীদ আবদুল হামিদ পৌরবাস টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পটিও উদ্বোধন করেন তিনি।

আজ শনিবার (১১ নভেম্বর)বিকাল তিনটার দিকে মাতারবাড়িতে বাস্তবায়ন হওয়া উন্নয়ন প্রকল্পের শুভ সুচনা করেন সরকার প্রধান।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

তিনি বলেন, শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে ১৭টি উন্নয়ন প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক ফলক উন্মোচনের মাধ্যমে চকরিয়া পৌরসভার অর্থায়নে প্রায় ৯৫ শতক জায়গার উপর পৌরবাস টার্মিনালের সম্প্রসারিত হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে পৌরশহরে যানজটের কারণে জনগণকে দূর্ভোগ পোহাতে হচ্ছে। নাগরিকের দূর্ভোগ লাগবে পৌরসভার অর্থায়নে প্রায় ৯৫ শতক জায়গা ক্রয় করা হয়। পৌর বাসটার্মিনালে আধুনিক ও নানা সুবিধা দিয়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। শনিবার বিকালে প্রধানমন্ত্রী কক্সবাজারের অন্যান্য প্রকল্পের সাথে চকরিয়া পৌরবাস টার্মিনালের সম্প্রসারণ প্রকল্পটিও উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

টার্মিনালের সম্প্রসারিত উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে বাসটার্মিনালে উপস্থিত ছিলেন, চকরিয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মাস উদ মোর্শেদ, প্যানেল মেয়র ফোরকানুল ইসলাম তিতু, প্যানেল মেয়র মুজিবুল হক মুজিব, প্যানেল মেয়র রাশেদা বেগম, নারী কাউন্সিলর আঞ্জুমান আরা বেগম, ফারহানা ইয়াছমিন ফোরকান, কাউন্সিলর এম নুরুস শফি, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর ইফতেখারুল ইসলাম হানিফ, কাউন্সিলর জাফর আলম কালু, কাউন্সিলর আবদু ছালাম, কাউন্সিলর নুরুল আমিন, কাউন্সিলর বেলাল উদ্দিন, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম।