মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ প্রতিনিধি: ব্রিটিশ আমলের আখেরী স্টেশন দোহাজারী দিয়ে কক্সবাজারকে রাজধানীর সঙ্গে রেলপথে যুক্ত করার সব প্রস্তুতি সম্পন্ন। ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের জনসভা থেকে উদ্বোধন করবেন ১৮ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কক্সবাজার- চট্টগ্রাম পথে ট্রেন।

জানা যায়, এদিন নতুন নির্মিত দোহাজারী-কক্সবাজার রেললাইন, দেশের প্রথম আইকনিক রেলস্টেশন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প ও গভীর সমুদ্রবন্দরসহ ১৪টি প্রকল্প উদ্বোধন করবেন তিনি।

দোহাজারী স্টেশন মাষ্টার ইকবাল হোসেন জানান, বাণিজ্যিকভাবে রেল-ভ্রমণের অংশিদার হতে জনসাধারণকে অপেক্ষা করতে হবে ডিসেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্যায়ে চট্টগ্রাম ও কক্সবাজার রোডে আপাতত প্রতিদিন ১/২ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্বোধনী ট্রেনটি কক্সবাজার থেকে চট্টগ্রামে পৌছে দেওয়ার নির্দেশানা আছে বলে জানান তিনি। উদ্বোধনী ট্রেনে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরা, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তা ও রেলওয়ে বিশেষজ্ঞ দল পরিদর্শনের মাধ্যমে চট্টগ্রামে পৌছে রেল পথে ভ্রমন শেষ করেবেন বলে উল্লেখ করেন তিনি।