নোয়াখালী প্রতিনিধি: বিএনপির ডাকা তৃতীয় দফার অবরোধের দ্বিতীয় দিনে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি রড বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আমিনবাজার এলাকায় লক্ষীপুরগামী ট্রাকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার আমিন বাজার এলাকায় লক্ষীপুরগামী রড বোঝাই একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে চালক ও হেলপারের কোনো ক্ষতি হয়নি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ট্রাকে আগুন দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩জনকে আটক করা হয়েছে। এদের ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।