পেকুয়া প্রতিনিধি  : কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার উপকূলীয় মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে বিগত ৬ মাস ধরে সরকারী অফিস চলাকালীন সময়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়না বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ অনুযায়ী, সরকারি দপ্তরগুলোসহ সব ভবনে কর্মদিবসে পতাকা উত্তোলন করতে হবে। কিন্তু ১৯৭২ সালের জাতীয় পতাকা উত্তোলন বিধিমালা লংঘন করে দীর্ঘ ৬ মাস ধরে মগনামা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের অবহেলায় জাতীয় পতাকা উত্তোলন না করলেও এ নিয়ে কোন ধরনের মাথা ব্যথা নেই সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের। জাতীয় পতাকা উত্তোলন না করায় স্থানীয়রা ক্ষোভও প্রকাশ করেছেন।

মগনামা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশেক বিন জলিল ক্ষোভ প্রকাশ করে বলেন, মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা প্রতি মাসে মাসে সরকারী কোষাগার থেকে বেতান-ভাতা উত্তোলন করেন। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মহান জাতীয় পতাকা সরকারী অফিস চলাকালীন সময়ে উত্তোলন করতে পারেনা। মগনামা স্বাস্থ্য কেন্দ্রের যে সব কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়না আমি তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাই।

আজ মঙ্গলবার ০৭ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে সরেজমিনে পরিদর্শন করে দেখা গেছে, উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ ও মগনামা ইউনিয়ন ভূমি অফিসের পাশেই মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবন রয়েছে। ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় দেখা গেছে। কিন্তু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ভবনে জাতীয় পতাকা দেখা যায়নি।

মগনামা ইউনিয়ন পরিষদে কর্মরত এক গ্রাম পুলিশ নাম প্রকাশ না করার শর্তে জানান, গত ৬ মাস ধরে মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে জাতীয় পতা উত্তোলন করা হচ্ছেনা। ওই সরকারী ভবনে কেন জাতীয় পতাকা উত্তোলন করা হয়না তিনি এ ব্যাপারে জানেনা।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হয় মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ইনচার্জ হিসেবে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিবার পরিকল্পনা পরিদর্শক তাসনিম মোস্তারী তোহা’র সাথে। তিনি বলেন, সরকারী বিভিন্ন জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করতে হয় সেটা আমরা জানি। তবে, প্রতি কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করার কোন বিধি-বিধান আছে কিনা সেটি আমি অবগত নই।

পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: কুলসুমা বলেন, তিনি গত তিন দিন পূর্বে দায়িত্ব নিয়েছেন। পতাকা বিধিমালা অনুসরণ করে কালকে (বুধবার) থেকে অবশ্যই মগনামা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে জাতীয় পতাকা উত্তোলনের ব্যবস্থা গ্রহণ করা হবে।