নগর প্রতিবেদক: সিডিএ’তে পদোন্নতি পেল দুই কর্মকর্তা। তারা হলেন নির্বাহী প্রকৌশলী এ.জি.এম সেলিম ও সহকারী অর্থরাইজ অফিসার তানজিব হোসেন।
দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর অবশেষে প্রশাসনের টনক নড়লো। নানা অনিয়মে জড়িত থাকা দুই অফিসারকে অবশেষে বদলি করলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। দুর্নীতিবাজ এই দুই কর্মকর্তার নাম হলো মুহাম্মদ হাসান, অর্থরাইজ-১ এবং অর্থরাইজ-২ এর অফিসার মুহাম্মদ ইলিয়াস।

আজ মঙ্গলবার ৭ নভেম্বর ২৩ইং এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলি করা হয়। তাদেরকে তাদের আগের কর্মস্থল প্রকল্পে ফেরত পাঠানো হয়েছে।
তাদের স্থলে নিয়োগ দিয়েছেন সিডিএ’র দুই সৎকর্মকর্তা নির্বাহী প্রকৌশলী এ.জি.এম সেলিম ও সহকারী অর্থরাইজ অফিসার তানজিব হোসেনকে।
উল্লেখ্য, মুহাম্মদ হাসান, অর্থরাইজ-১ এবং অর্থরাইজ-২ এর অফিসার মুহাম্মদ ইলিয়াস নিয়ে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশিত হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন দুদক তাদের বিরুদ্ধে তদন্তে নামে।




