নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জংগল পদুয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে আবু সৈয়দ (২৬) নামে একজন দিনমজুর নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহত হয়েছেন আরো ২জন। ৭ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার জংগল পদুয়া এলাকায় জনৈক আরিফের নির্মানাধীন ঘরের লোহার রড সোজা করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎ লাইনের তারে স্পর্শ হয়। ফলে তিনি বিদুৎস্পৃষ্ট হয়ে ঢলে পড়ে যান। একইসাথে কর্মরত অপর ২ শ্রমিকও আহত হয় ঘটনাস্থলে।

স্থানীয় লোকজন এ ৩ জনকে উদ্ধার করে, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে প্রাণ হারান আবু সৈয়দ। তিনি জংগল পদুয়া এলাকার নুরুল হকের পুত্র। জানা গেছে এ দিনমজুর শারীরিক প্রতিবন্ধী এবং ১ পুত্র সন্তানের জনক।

আহতরা হলেন, উপজেলার উত্তর পদুয়া বদলাপাড়ার কালু মিয়ার পুত্র মো. মিরু (৩৪) ও পার্শ্ববর্তী সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের খোর্দ্দ কেঁওচিয়ার নজু মিয়ার পুত্র আব্দুল মাবুদ (৪৪)। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য আব্দুল মাবুদকে প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আহত অপরজনকে প্রাথমিক চিকিৎসাসেবা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সঙ্গীয় ফোর্সসহ লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল ইসলাম ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ সাতকানিয়া জোনাল অফিসের একটি টিম। পদুয়া ইউপি সদস্য আলহাজ¦ শহিদুল ইসলাম জানান, বৈদ্যুদিক সেই লাইনটি নিচু হওয়ায় এবং উক্ত তারে বিদুৎ অপরিবাহী কভারও না থাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।