চকরিয়া অফিস : বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মোটর শোভা যাত্রা করেছেন চকরিয়া-পেকুয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।আজ সোমবার (০৬ নভেম্বর) বিকাল তিনটায় চকরিয়া পৌররশহর চিরিঙ্গা থেকে খুটাখালী বাজার পর্যন্ত বিশাল গাড়ির বহর নিয়ে মোটর শোভাযাত্রা করেন।

এসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের শতশত নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

এদিন বিকাল চারটায় খুটাখালী স্টেশনের পথ সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি বলেন, সারাদেশে বিএনপি-জামায়াত দেশের অর্থনীতি ধ্বংস করতে নৈরাজ্য, অগ্নিসংযোগ, হরতাল ও অবরোধ দিচ্ছেন। তারা নির্বাচন বানচাল করতে নানা টালবাহানা করছেন। শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। তারা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পুলিশ সদস্যকে হত্যা করেছে। হরতালের নামে চকরিয়া-পেকুয়ায় নৈরাজ্য, অগ্নিসংযোগ চালানোর চেষ্টা করা হলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মাঠে থেকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, স্থানীয় সাংসদ জাফর আলম চকরিয়া-পেকুয়ায় কোন উন্নয়ন করেনি। শুধু লুটপাট করেছে। সম্পদের পাহাড় গড়েছেন। বিগত পাঁচটি বছর দখলের রাজনীতিতে ব্যস্থ ছিলো তিনি। তার কারণে দলের দূর্নাম হয়েছে। তাই আগামী দ্বাদশ নির্বাচনে সৎ, যোগ্য ও মেধাবী ব্যক্তিকে মনোনয়ন দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ১১ নভেম্বর মাতারবাড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসছেন। তার আগমনে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। জনসভাকে লোকে লোকারন্য করতে হবে। সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এর আগে বিকাল তিনটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা চকরিয়া পৌরশহরের বাসস্টেশনে এসে জড়ো হন। পরে সালাহউদ্দিন আহমেদ সিআইপির নেতৃত্বে বিশাল গাড়ির বহরটি চিরিঙ্গায় পৌছলে রাস্তার দু’পাশে শতশত মানুষ দুই হাত নেড়ে শুভেচ্ছা জানান। নানা শ্লোগানে মুখরিত করে তুলে। একইভাবে ফাঁশিয়াখালী ভেন্ডিবাজার, মালুমঘাট স্টেশন, ডুলাহাজারা বাজারে বিভিন্ন শ্রেণির মানুষ সালাহ উদ্দিন আহমেদ সিআইপিকে স্বাগত জানান। পরে গাড়ির বহরটি খুটাখালী বাজারে গিয়ে শেষ হয়। সেখানে এক পথ সভায় মিলিত হন সালাহউদ্দিন আহমেদ।

পথসভায় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সরওয়ার আলম, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক অধ্যাপক গিয়াস উদ্দিন, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবদুল কাইয়ুম, শফিউল আলম বাহার, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিক ও যুবলীগ নেতা আইয়ুব খান মিন্টু।