প্রেস বিজ্ঞপ্তি: বিলাইছড়ি উপজেলার ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহারে আজ শনিবার (০৪ নভেম্বর) সকালে অধ্যক্ষ আর্য্যলংকার মহাথের,দীঘলছড়ি কেন্দ্রীয় বৌদ্ধ বিহার এর সভাপতিত্বে,ধুপ্যাচর ত্রিরত্ন বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাবৃন্দর আয়োজনে শুভ দানোত্তম কঠিন চীবর দানোৎসব- ২০২৩ অনুষ্ঠিত হয়।
প্রথমে বিশ্বশান্তি কামনায় প্রার্থনা দিয়ে শুরু হয়ে পরে এক এক করে ভিক্ষু সংঘ ও অষ্ঠশীলাদেরকে প্রাতঃরাশ দান, ভিক্ষু সংঘকে ফুল দিয়ে বরণ, জাতীয় বুদ্ব পতাকা উওোলন,গাঠা পাঠ এর মাধ্যমে বুদ্ধ পূজা প্রধান,বুদ্ধমূর্তি দান,সংঘদান,অষ্টপরিষ্কার দান,কল্পতরুদান ও উৎসর্গ,পিন্ডদান,আহার্য প্রধান,ধর্মীয় সংগীত পরিবেশনা, আকাশ প্রদীপদান,হাজার বাতি দান,প্রদীপ পূজা,চীবর কঠিনে পরিনত করা,চীবর দান,নানাবিধ দান,ফানুস উড়ানো উৎসর্গ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-৭৩৬৮ লেঃ কর্ণেল রিফায়াত করিম চৌধুরী, পিএসসি অধিনায়ক ৩২বীর বিলাইছড়ি জোন, বীরোত্তম তঞ্চঙ্গ্যা,চেয়ারম্যান উপজেলা পরিষদ বিলাইছড়ি, মোঃ সিফাত উদ্দিন,উপজেলা নির্বাহী অফিসার বিলাইছড়ি, রেমলিয়ানা পাংখোয়া,সদস্য রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ,মোহাম্মদ আকতার হোসেন,অফিসার ইনচার্জ বিলাইছড়ি থানা সহ রাজনৈতিকবৃন্দ,জনপ্রতিনিধি,দায়ক-দায়িকা ও পূণ্যার্থিরা।




