চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যতরকূল এলাকায় বিশিষ্ট সমাজসেবী ও কানাডা প্রবাসী আমানউল্লা আমান এর ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্থ ২শত ৫০জন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড যতরকূল মৌলানা আমিন উল্লাহ জামে মসজিদ মাঠে বিতরণ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ রাশেদের সভাপতিত্বে ও সাতবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ফারুক উদ্দিন হুমায়ুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ও কানাডা প্রবাসী আমানউল্লা আমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ খোরশেদুল আলম, যতরকূল মৌলানা আমিন উল্লাহ জামে মসজিদের মুতাওয়াল্লী মওলানা শহীদুল আলম, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নুরুল হাদী, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল্লা বুলবুল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ চন্দনাইশ পৌরসভা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম টিটু, সাতবাড়িয়া ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল, বিশিষ্ট প্রবাসী নুরুল করিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, প্রবাসীরা আমাদের দেশ ও জাতির কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। তাঁদের অবদান জাতি চিরদিন স্বরণ রাখবে। তিনি আরও বলেন আমাদের এলাকার উন্নয়নে আমি আন্তরিক, আমি সব সময় গরীব অসহায় মানুষের কথা চিন্তা করি এবং হত দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তিনি ভবিষ্যতে আরও বেশি করে অসহায় মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।