মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: দোহাজারী পৌরসভায় সর্বাধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্য সেবায় শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রাঃ) লিমিটেডের শুভ উদ্বোধন করা হয়েছে।আজ শুক্রবার ( ০৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এই ল্যাবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্বে করেন শেভরণের চেয়ারম্যান ডাঃ মোঃ ফরিদুল আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডাইরেক্টর ডাঃ বিশ্বনাথ দাশ।
এড. সাদ্দাম হোসেন নীরবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আলহাজ্ব লোকমান হাকিম, কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, পৌরসভা আ’লীগের সভাপতি আবদুল শুক্কুর, শেভরণের পরিচালক যথাক্রমে ডা. পুলক পারিয়াল, ডা. বিদ্যুৎ বিশ্বাস, মৃনাল কান্তি নন্দী, পুলক পারিয়াল, ইঞ্জিনিয়ার দিবাকর সেন। অন্যান্যদের মধ্যে দোহাজারী শাখার চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ডাইরেক্টর যথাক্রমে গণেশ দে, রুবেল দে, সঞ্জয় দাশসহ পরিচালক, শেয়ারহোল্ডার ও কনসালটেন্টরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী বলেন, রোগীদের পরীক্ষা-নিরীক্ষায় সর্বোচ্চ কোয়ালিটি প্রয়োগ করে প্রশংসনীয় সেবা প্রয়োগ করতে পারলে স্বাস্থ্য সেবায় অনন্য ভূমিকা রাখবে বলে আশা করেন দোহাজারীর শেভরণ।
তিনি আরোও বলেন, রোগীদের পরীক্ষা বা রিপোর্ট সন্দেহ জনক হলে বিনা ফিতে দ্বিতীয় বার দক্ষতার সহিত পরীক্ষা করে দেখার আহ্বান জানান।




