চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ কমিটির সদস্য ও চন্দনাইশ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরীর নেতৃত্বে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস, হরতাল, অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০১ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার বদুর পাড়া রাস্তার মাথা থেকে বিক্ষোভ মিছিলটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের খাঁনহাট পর্যন্ত প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে খাঁনহাট চত্তরে এক পথসভায় মিলিত হয়।
পথসভায় প্রধান অতিথি আবদুল জব্বার চৌধুরী বলেন, সারাদেশে উন্নয়ন কর্মকান্ড অতীত বিএনপি জামাত সরকারের ভিত নেড়ে দিয়েছে। মানুষ যা কল্পনা করেনি প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার অসম্ভবকে সম্ভব করেছেন। দেশ আন্তর্জাতিক বিশ্বে উন্নয়নের রোল মডেলের পরিণত হয়েছে। সরকারের এই সব উন্নয়নে বিএনপি জামাত ভীত সন্তস্ত্র হয়ে পড়েছে। যে কারণে দেশ বিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তিনি বলেন, দেশ বিরোধী গোষ্ঠীর ষড়যন্ত্রের বিরুদ্ধে সম্মিলিত ভাবে রুঁখে দাঁড়িয়ে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার অনুরোধ জানান। তিনি পুনরায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকার গঠনের আহবান জানান। বর্তমানে হরতাল, অবরোধ, অগ্নি সন্ত্রাশের বিরুদ্ধে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যতায় দেশের অর্থনৈতিক উন্নয়ন চরমভাবে ব্যাহত হবে।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবর আলী ইনু, সদস্য জাকের হোসেন কমরু, বরমা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম টিটু, কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী, মোহাম্মদ আলমগীর, আওয়ামী যুবলীগ নেতা চৌধুরী আমীর মো সাইফুদ্দীন, নুরুল আমজাদ, আবদুল হাকিম রানা, আসহাব উদ্দিন হিরু, আইয়ুব মেম্বার, মাহমুদ মেম্বার, মোজাম্মেল হক তালুকদার, কাজী শিমুল,ফরমান, ছাত্রলীগ নেতা নুরুল আবছার ফারাবী, সোহেল রানা, আশরাফ উদ্দিন রিয়াজ, ইমরান হোসেন জিসান প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।




