চৌদ্দগ্রাম প্রতিনিধি: বিএনপি জামায়াত রাজধানী ঢাকায় তথাকথিত সমাবেশের নামে যে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের তান্ডব চালিয়ে জনসাধারণের জানমালের ক্ষয়ক্ষতি এবং পুলিশের উপর বর্বরোচিত হামলায় পুলিশ সদস্যকে হত্যা ও ৩১ অক্টোবর হরতাল, অবরোধের প্রতিবাদে চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শান্তি ও সম্প্রীতি সমাবেশ ও প্রতিবাদ মিছিল বের করে।
এই সময় বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কুমিল্লা-১১ নির্বাচনী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, পৌরসভা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস মিঞা মিয়াজীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুমিল্লা (দঃ) জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা বাহার উদ্দিন রেজা (বীর প্রতীক), উপজেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, ঘোলপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান কাজী জাফর আহম্মেদ, পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম কামাল, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস সহ ছাত্রলীগ, যুবলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।




