মিজবাউল হক, চকরিয়া : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল জনজীবনে তেমন প্রভাব পড়েনি। রোববার ভোর থেকেই মহাসড়কে যাত্রীবাহী বাস, পন্যবাহি ভারী যানবাহন চলাচল করেছে। এদিন অফিস-আদালত খোলা থাকায় সকাল থেকে যাতায়াত করতে দেখা যায় চাকুরীজীবিদের। দুরপাল্লার গাড়ি সংখ্যায় কম হলেও লোকাল বাস ও মাইক্রোবাসে করে যাত্রীদের যাতায়াত করতে দেখা গেছে। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চকরিয়া পৌরশহরের দোকানপাট, ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান স্বাভাবিক নিয়মে খুলতে শুরু করে।

যাত্রী মনজুর আলম বলেন, বড়গাড়ি না পেলেও ছোট যান মাইক্রোবাসে করে যেতে হচ্ছে।

বিএনপি-জামায়াতের ডাকা হরতালে মাঠে নেই তাদের দলীয় নেতাকর্মীরা। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা মাঠে না থাকলেও রাজপথ দখলে রেখেছেন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন গুলো। তারা বিভিন্ন পয়েন্টে শক্তভাবে অবস্থান করেছেন। আভ্যন্তরিণ সড়ক গুলোতে যানবাহন চলাচল করেছে।

তবে গাড়ি বদল করে নির্দিষ্ট গন্তব্যে পৌছে গেছেন অনেক যাত্রী। আবার যাত্রী কম থাকায় ছেড়ে যায়নি দুরপাল্লার গাড়িগুলো। বেশকিছু গাড়ি পার্কিং করেছেন
চকরিয়া পৌর শহীদ আবদুল হামিদ বাসটার্মিনালে।

এদিকে যানমাল নিরাপত্তায় বিপুল পরিমান পুলিশ মাঠে অবস্থান করেছেন আইনশৃঙ্খলা বাহিনী। সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চকরিয়া উপজেলার বিভিন্ন গুরুত্ব পয়েন্টে অবস্থান করছেন পুলিশ সদস্যরা।

চিরিঙ্গার ব্যবসায়ী শাহ নেওয়াজ বলেন, হরতালের কোন প্রভাব নেই। অনেকবছর ধরে দেশে হরতাল নেই। তাই মানুষ এখন হরতালকে আমলে নেয়না।

অন্যদিকে উপজেলার অভ্যন্তরীণ সড়ক গুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এলাকার লোকজন শান্তিপূর্ণভাবে তাদের দৈনন্দিন কার্যক্রম সম্পাদন করছে।

সকাল থেকে মহাসড়কের কোথাও বিএনপি-জামায়াতের কোন নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। এমনকি মিছিলও করেনি তারা।

এদিকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপির নেতৃত্বে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর খন্ডখন্ড মিছিল সহকারে থানা রাস্তার মাথায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে যোগ দিয়েছেন।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় সিস্টেম কমপ্লেক্সের সামনে শান্তি সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।

একইদিন দুপুরে ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামী লীগের উদোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জমির হোছাইন চৌধুরীর
সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। পরে বিকালে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হরতাল বিরোধী মিছিল করেছে। সভাপতি রেজাউল করিম সেলিমের নেতৃত্বে উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা যুবদলের সভাপতি এ এম ওমর আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচী পালন করতে নেতাকর্মীরা ঢাকা অবস্থান করায় রাজপথে নামতে পারেনি। তবে পরবর্তী কর্মসূচী পালনে সর্বাত্মকভাবে নেতাকর্মীরা মাঠে থাকবে বলে জানান তিনি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদ মাহমুদ বলেন, হরতালকে কেন্দ্র করে কেউ যাতে রাষ্ট্রীয় সম্পদ ও যানমালের কোন ক্ষতি করতে না পারে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অবস্থান করছে। এ ধরণের কর্মকান্ড প্রতিহত করতে পুলিশ সবসময় সজাগ রয়েছে।