ইজাজুল, উত্তরা প্রতিনিধিঃ রাজধানীর উত্তর সিটিকর্পোরেশন এর ৪৬ নং ওয়ার্ড এর অন্তর্ভুক্ত তের মুখ ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু ব্যবসায়ীরা বালু মহল গড়ে তুলে রমরমা ব্যবসা পরিচালনা করছে। সংশ্লিষ্ঠ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এহেন ব্যবসা পরিচালনা করছে। প্রশাসন মুখে কুলুব এঁটে রাখায় সংশ্লিষ্ঠ এলাকাবাসীরা প্রতিনিয়ত নরক যন্ত্রনা ভোগ করছে।
আব্দুল্লাহপুর – উলুখোলা রোডের তেরমুখ নামক ব্রিজটি উত্তরার আব্দুল্লাহপুর হয়ে উলুখোলা রোডের মাঝামাঝি পয়েন্ট। তুরাগ নদীর এ অঞ্চলের বন্দর সংলগ্ন জনবসতি এলাকার মেইন রাস্তার পাশে একাধিক অবৈধ বালু মহল চোখে পড়ে। রাস্তাটি দিয়ে আব্দুল্লাহপুর থেকে উলুখোলা গাজিপুর রোডে প্রতিদিন লাখো মানুষের যাতায়াত। রাস্তার পাশে স্তুূপ করে রাখা বালু একটু বাতাসেই পথচারীদের চোখে-মুখে প্রবেশ করে নানাবিদ রোগ সৃষ্ঠি হচ্ছে। প্রতিনিয়তই দমকা হাওয়ার কারণে পথচারীদের চোখে মুখে বালু উড়ে ভোগান্তির সৃষ্টি করতে দেখা যায়।
এছাড়াও কোনো যানবাহন দ্রুত গতিতে চলাচল করলে আচমকা বাতাসে ধুলা-বালু ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। উড়ে পড়ে আশপাশের দোকানেও। হাত দিয়ে নাক-মুখ চেপে চলাচল করতে হয় পথচারীদের। জনভোগান্তি সৃষ্টিকারী এসব অবৈধ বালু মহলগুলো বছরের পর বছর চলছে প্রভাবশালীদের ক্ষমতার দাপটে।আর এই অবৈধ বালু ব্যবসার খেসারত দিচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, পথচারী, যাত্রী ও যানবাহন চালকরা।
শুধু তাই নয়, ধারণ ক্ষমতার দ্বিগুণ-তিনগুণ বালু ট্রাকে বহন করায় নানা স্থানে পাকা সড়গুলো পুরোপুরি ভেঙে যাচ্ছে।ব্যস্ত সড়কের পাশে বালুর ব্যবসা করার অনুমতি না থাকলেও নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখের সামনে প্রকাশ্যে চলছে এই ব্যবসা। দিন দিন বৃদ্ধি পাচ্ছে অবৈধ এই ব্যবসার পরিধিও। ফলে একদিকে দুর্ভোগ পোহাচ্ছে পথচারী অন্যদিকে প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনায় পড়ছে বিভিন্ন যানবাহন।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অঞ্চল ৭ -৮ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল বাকি দি ক্রাইমকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আপনি জানিয়েছেন ধন্যবাদ। আমি যথাযথ ব্যবস্থা গ্রহন করবো। নগর সুবিধা নিশ্চিত করতে আমরা নিবিড় ভাবে কাজকরি এটা আমি নোট করে নিচ্ছি।
বাতাসে চোখে মুখে বালির প্রভাব নিয়ে একাধিক চক্ষু বিশেষাজ্ঞ কনসাল্টেন্ট এর সাথে কথা বলে জানা যায়, চোখে বালুপড়ে চোখের কর্নিয়ার ক্ষতিজনিত কারণে রোগীকে দীর্ঘ কষ্ট পোহাতে হয়, সাধারণত কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত বালু ধারালো, যার কণা চোখের কার্নিয়া নষ্ঠ করে রোগীকে পিড়া দেয়।
তবে এলাকার বালু ব্যাবসায়ীরা এসব বিষয়ে এর তোয়াকা করে না।
বালু ব্যবসায়ি মেসার্স মোহাম্মদীয়া কনস্টাকশন এর সাথে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, তের মুখ ব্রিজ সংলগ্ন মেসার্স মা এন্টার প্রাইজ, বাজারের টার্নিং পয়েন্টের নিচে তুরাগ এন্টারপ্রাইজ,কুমুদ খোলা পুজামন্ডব ও বাজারের পশ্চিমে রাস্তার পাশে মেসার্স মোহাম্মদীয়া কনস্ট্রাকশন নামক বালু মহল মালিকরা রমরমা বালুর ব্য বসা চালাচ্ছে।




