আনোয়ারা প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন বঙ্গবন্ধু টানেল দেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ টানেল যুগে প্রবেশ করছে। দক্ষিণ এশিয়ার প্রথম কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার ইতিহাস সৃষ্টি করেছে। আজ শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে আনোয়ারা কেইপিজেট মাঠে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

তিনি আরো বলেন আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করে। কিন্তু রাজনৈতিক কর্মসূচির নামে কেউ সহিংসতা ও নাশকতা চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন ও আনোয়ারা কেইপিজেড মাঠে প্রধানমন্ত্রীর জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শনিবার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন। পরে প্রধানমন্ত্রী আনোয়ারা জনসভায় ভাষণ দেবেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের সকল প্রার্থীকে জয় করার জন্য নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে, স্মরণকালের সেরা জমায়েত হবে।

উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান, মহানগর আওয়ামীলীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক আ,জ ম নাসির উদ্দীন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী সহ সভাপতি শাহজাদা মহি উদ্দীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক আতাউল হক সহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।