চন্দনাইশ প্রতিনিধি: ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ও শেখ হাসিনা এম পি’র জনসভাকে সফল করতে চন্দনাইশ উপজেলার বিভিন্ন সড়কে শোভাযাত্রা করেন চট্টগ্রাম ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী।আজ শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শোভাযাত্রাটি মোজাফফরাবাদ থেকে শুরু করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, মেয়র মাহবুবুল আলম খোকা, চেয়াারম্যান যথাক্রমে, আমিন আহমেদ চৌধুরী রোকন, খোরশেদ আলম টিটু, খোরশেদ বিন ইসহাক, আ’লীগ নেতা, শাখাওয়াত হোসেন শিবলী, যুবলীগ নেতা যথাক্রমে, তৌহিদুল আলম, মুরিদুল আলম মুরাদ, বেলাল হোসেন মিঠু, আমিনুল ইসলাম চৌধুরী কায়ছার, সেলিম উদ্দিন, এস এম মুছা তছলিম, দিদারুল হক দস্তগীর, ফোরক আহমেদ, আজিজুর রহমান আরজু, ইয়াসিন আরাফাত চৌধুরী প্রমুখ।




