মো. আয়ুব মিয়াজী, চন্দনাইশ: চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর মধ্যম মুরাদাবাদ সওদাগর বাড়িতে আগুন লেগে তিন বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়। এতে এ সকল পরিবারের নগদ টাকা,স্বর্ণালংকার, আসবাবপত্র পুড়ে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের ঐকান্তিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গত ২৬ অক্টোবর রাত আনুমানিক ৯ টার সময় মধ্যম মুরাদাবাদ সওদাগরপাড়ার রাজামিয়া, রফিক আহমদ, মোবারক আলীর তিনটি কাঁচা বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মীভূত হয়। এসময় মোবারক আলীর ঘর তৈরীর নগদ ৩ লক্ষ টাকা, অন্যান্যদের নগদ টাকা,স্বর্ণালংকার, আসবাবপত্র, মূল্যবান কাপড়-ছোপড়সহ ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয় বলে তারা জানান।

খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি দল ও স্থানীয়দের সহায়তায় আধাঘন্টাকাল আগুন জ¦লার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে জানা যায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আরিফুজ্জামান শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন বলে জানান। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত পুর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও আগুনের সুত্রপাত সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করতে পারেননি বলে উল্লেখ করেন।