চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশে ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানার উদ্যোগে শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার দুপুরে চন্দনাইশ পৌরসভা ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা হল রুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভা শেষে মুসলিম জাহানের শান্তি কামনায় বিশেষ দোয়া, মিলাদ, কিয়াম, মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষক মওলানা মোঃ ইয়াছিন আরাফাত রুবেল।
সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া শিক্ষকের পাশাপাশি অভিভাবকদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে। এছাড়াও শিক্ষার মান উন্নয়নে যেসব বাধা রয়েছে তা কিভাবে উত্তরণ করে শিক্ষাকে মানসম্মত ও যুগোপযোগী করা যায় বক্তারা সে বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। মনে রাখতে হবে শিক্ষার মানোন্নয়নে আন্তরিকতার বিকল্প নেই। শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পাঠদান করতে হবে।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদ সদস্য ও চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলম, মাদ্রাসার কমিটির সদস্য কাজী মোহাম্মদ হোসাইন, মাদ্রাসার প্রধান শিক্ষক সুলতানা ইয়াসমিন,এতিমখানা ও হেফজখানার প্রধান হাফেজ মওলানা মোঃ জাহেদুল ইসলাম, শিক্ষক আসিফ হাসান, মাওলানা মোহাম্মদ আবু ছিদ্দিক, মাওলানা মোহাম্মদ যাবের, শিক্ষক সোনিয়া আকতার সহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা।




