লিটন কুতুবী, কুতুবদিয়া প্রতিনিধি: কুতুবদিয়ায় লবণ মাঠের জমি দখল বেদখল নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে ছুরিকাঘাতে জাকির হোসেন (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উত্তর ধুরুং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশ্চিম বাঁকখালী এলাকার মৃত মোকলেছুর রহমানের পুত্র।

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় প্রতিপক্ষ একই এলাকার পেচু মিয়া নিজে তার ছেলে আলমগীর সিরাজ,হেলাল,তানজিদসহ ৭/৮ জন মিলে নিহত জাকির হোসেনের পৈত্রিক ২০ শতক লবণ মাঠের জমি জোরপূর্বক জবর দখলের চেষ্টার সময় জাকির হোসেন বাঁধা দিলে তাদের পূর্বপরিকল্পিত হাতে থাকা চুরি দিয়ে বুকে উপর্যপূরি আঘাত করে।

খবর পেয়ে আত্নীয়স্বজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাৎক্ষনিক কুতুবদিয়া সরকারী হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষনা করে।

কুতুবদিয়া থানা পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে বলে থানার অফিসার ইনচার্জ ওসি শুভ রঞ্জন চাকমা নিশ্চিত করেন।

নিহতের ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে নিহত জাকির হোসেনের পুত্রবধু এ প্রতিবেদককে নিশ্চিত করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ আবদুল হালিম সিকদার দি ক্রাইমকে জানান, লবণ মাঠের জমির বিরোধের জের ধরে সংঘর্ষে তার ইউনিয়নের বাঁকখালী এলাকায় জাকির হোসেন নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।